30 C
আবহাওয়া
৮:২৮ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » উখিয়া ক্যাম্পে দুর্বৃত্তের হামলায় আরএসও সদস্য নিহত

উখিয়া ক্যাম্পে দুর্বৃত্তের হামলায় আরএসও সদস্য নিহত


বিএনএ, কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয় শিবিরে হাতুড়ি দিয়ে পিটিয়ে আরএসও সদস্যকে হত্যা করেছে দুর্বৃত্তরা । নিহত যুবকের নাম হাবিজুল রহমান প্রকাশ চিকন আলী হারুন (৩২) । তিনি কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

রোববার (১৬ মার্চ) বিকেলে উপজেলার পালংখালী এলাকার হাকিমপাড়া ১৪ নম্বর ক্যাম্পের ই-৩ ব্লক ও ১৫ নম্বর ক্যাম্পের সীমানায় এ ঘটনা ঘটে।

রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. আরিফ হোসাইন।

ওসি জানান, হাকিমপাড়া ১৪ ও ১৫ নম্বর ক্যাম্পের সীমানা এলাকায় আরসা সন্ত্রাসী গোষ্ঠীর কয়েকজন সদস্য হাবিজুল রহমানের ওপর হামলা করে। তারা হাফিজুলকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে। তিনি রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) সক্রিয় সদস্য ছিলেন বলে জানা গেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে ঘটনার পর অভিযান চালিয়ে জড়িত সন্দেহে বাদশাহ মিয়া নামের একজনকে আটক করেছে ক্যাম্পের আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আর্মড পুলিশ ব্যাটালিয়ন- (এপিবিএন)

১৪ এপিবিএনের অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি সিরাজ আমিন বলেন, কী কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তা উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। পাশাপাশি এই হত্যায় জড়িত অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে বলে জানান তিনি।

বিএনএ/ এইচএম ফরিদুল আলম শাহীন, ওজি

Loading


শিরোনাম বিএনএ
রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা হরমুজে মার্কিন নৌজাহাজ ও তেল ট্যাংকারে ইরানের হামলা