26 C
আবহাওয়া
৩:৫৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » খালেদা জিয়াকে বিদেশে নিতে ফের আবেদন

খালেদা জিয়াকে বিদেশে নিতে ফের আবেদন


বিএনএ, ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশ নিতে ফের আবেদন করেছেন তার ভাই শামীম  এস্কান্দার।

বুধবার (৬ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই আবেদন করা হয়। পরে খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম সাত্তার আবেদনের চিঠিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছে দেন বলে জানা গেছে।

ওই আবেদনে শামীম এস্কান্দার বলেন, “বেগম জিয়ার জীবন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। খালেদা জিয়ার জীবন রক্ষায় দরকার দেশের বাইরে চিকিৎসা। এছাড়া স্থায়ী মুক্তি ও বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়।“

মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী বুধবার (১৩ মার্চ) রাজধানী এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় খালেদা জিয়াকে। এক দিন পর বৃহস্পতিবার (১৪ মার্চ) এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় আসেন।

সে সময় খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ বলেন, “খালেদা জিয়ার সুচিকিৎসা পাওয়া সাংবিধানিক অধিকার। হার্টের এখনো বেশ কিছু সমস্যা রয়েছে। যত দ্রুত সম্ভব তাকে দেশের বাইরে নিতে হবে।”

বিএনএ/এমএফ/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের