26 C
আবহাওয়া
১০:৪৩ পূর্বাহ্ণ - অক্টোবর ৮, ২০২৬
Bnanews24.com
Home » গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: আগুনে দগ্ধ আরও একজনের মৃত্যু

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: আগুনে দগ্ধ আরও একজনের মৃত্যু

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ২ জনের মৃত্যু

ঢা‌মেকহা প্রতি‌বেদক: গাজীপুরের কালিয়াকৈর এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে থেকে আগুনে দগ্ধদের মধ্যে তায়েবা (৩) নামের আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই ঘটনায় ৩ জন মারা গেলেন।শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দগ্ধ হয়ে চিকিৎসাধীন শিশু তায়েবা শনিবার সন্ধ্যায় মারা যায়। এ ঘটনায় শুক্রবার মারা যান সোলাইমান মোল্লা এবং শনিবার সকালে মারা যান মনসুর আলী আকন্দ।

 

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ৮০ শতাংশ দগ্ধ নিয়ে সন্ধ্যার দিকে তায়েবা নামে তিন বছরের এক শিশু হাসপাতালের এইচডিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। দগ্ধ অন্যদের অবস্থাও আশঙ্কাজনক।

 

গত বুধবার গাজীপুরের কালিয়াকৈরের তেলিরচালা এলাকায় শফিকুল ইসলাম খানের বাড়িতে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে আগুনে ৩৬ জন দগ্ধ হন। তাদের সকলের অবস্থা আশঙ্কাজনক বলে বৃহস্পতিবার জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী ড. সামন্ত লাল সেন।

আহা,এস‌জিএন

Loading


শিরোনাম বিএনএ
ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট রসায়নে নোবেল পেলেন ফ্রান্স ও জাপানের দুই বিজ্ঞানী চেম্বার জজ স্থগিত করলো সারের ডিলারশিপ সংক্রান্ত হাইকোর্টের আদেশ ৭ই অক্টোবর: গাজার ট্র্যাজেডি ও বিশ্ব বিবেকের চরম পরাজয় দুই দিন বন্ধ থাকার পর ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনও কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি প্রধান প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী ডেঙ্গুতে রেকর্ড ১০ জনের মৃত্যু মৃত্যুর ১৪ বছর পর ফাঁস হলো আখতারুজ্জামান বাবুর জাপানি বিয়ে!