23 C
আবহাওয়া
১:৫৪ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » নরসিংদীতে সড়কে ঝরল ৩ প্রাণ

নরসিংদীতে সড়কে ঝরল ৩ প্রাণ


বিএনএ নরসিংদী: নরসিংদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। তাদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানাতে পারেনি হাইওয়ে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ মার্চ) ভোরে রায়পুরা উপজেলার মরজাল বাসস্ট্যান্ডের কাছে এই দুর্ঘটনা ঘটে।

ভৌরব হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) খালেদ মাহমুদ বলেন, বৃহস্পতিবার দিনগত রাতে ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস সিলেট থেকে ঢাকা যাচ্ছিলো। রাত ৪টায় বাসটি ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার মরজাল বাসস্ট্যান্ডের কাছে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। আর ঘটনাস্থলেই চালকসহ তিন জন নিহত হয়।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও ভৌরব হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ভৌরব হাইওয়ে থানায় নিয়ে যায়। এ সময় বাস ও মাইক্রোবাসটি ও জব্দ করা হয়। আহত প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা