29 C
আবহাওয়া
৪:২০ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৬
Bnanews24.com
Home » ট্রাকচাপায় গেল স্বামী-স্ত্রীর প্রাণ

ট্রাকচাপায় গেল স্বামী-স্ত্রীর প্রাণ

দুর্ঘটনা

বিএনএ, মাদারীপুর: মাদারীপুর সদর উপজেলায় ট্রাকের চাপায় মনিরুল ইসলাম (৩৫) ও ফারজানা ইসলাম (৩০) নামে দুই মোটরসাইকেল আরোহী মারা গেছেন। বুধবার রাতে পৌর এলাকার মাদারীপুর টু শরীয়তপুর আঞ্চলিক সড়কের পৌর শিশুপার্কের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা সম্পর্কে স্বামী স্ত্রী। মনিরুল ইসলামের বাড়ি পটুয়াখালী জেলায় ও তার স্ত্রীর বাড়ি বরিশাল জেলার গৌরনদী থানায়। মনিরুল ইসলাম শরীয়তপুর গ্রামীণ ব্যাংকের ডোমসার শাখার ব্যবস্থাপক ও স্ত্রী ফারজানা আক্তার ওই শাখার কেন্দ্রীয় ব্যবস্থাপক ছিলেন। তারা দুজনই আগামী তিন দিনের সরকারি ছুটি পেয়ে নিজ বাড়িতে যাচ্ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শরীয়তপুরে গ্রামীণ ব্যাংকের ডোমসার শাখায় অফিসের কাজ শেষ করে মনিরুল ও তার স্ত্রী ফারজানাকে নিয়ে পটুয়াখালী উদ্দেশ্যে রওনা করেন। তাদের মোটরসাইকেলটি মাদারীপুর শহরের পৌর শিশুপার্কের কাছে এলে পেছন দিক থেকে আসা ইটবোঝাই একটি ট্রাক তাদের চাপা দেয়।

স্থানীয়রা গুরুতর অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহরিয়ার শাকিল বলেন, হাসপাতালে আনার আগেই তারা মারা গিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রচণ্ড রক্তক্ষরণের ফলে তাদের মৃত্যু হয়েছে।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিঞা বলেন, ট্রাকের চাপায় দুজন মারা যাওয়ার ঘটনায় পুলিশ ট্রাকটি জব্দ করেছে। তবে দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছেন।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রাম বোর্ডের ফল জালিয়াতির মামলার তদন্তভার যাচ্ছে সিআইডিতে, ধরা পড়বে কি ‘সর্ষের ভূত’? রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত ছাগলনাইয়া ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা ও ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সীমান্তের ওপার থেকে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার শেখ হাসিনাকে যে বিমানে নিয়ে গিয়েছিল, সেই বিমানেই ফেরাতে হবে!! ছাগলনাইয়ায় আমেনা বেগমকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় ধরনের বিভ্রাট