29 C
আবহাওয়া
১১:৪৯ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » নতুন বাংলাদেশ গড়তে তরুণদের নেতৃত্ব দিতে হবে— ক্রীড়া উপদেষ্টা

নতুন বাংলাদেশ গড়তে তরুণদের নেতৃত্ব দিতে হবে— ক্রীড়া উপদেষ্টা

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ

ঢাকা : যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, নতুন বাংলাদেশ গড়তে তরুণদের মেধা-মনন এবং সৃষ্টিশীলতার মাধ্যমে নেতৃত্ব দিতে হবে।

 

উপদেষ্টা সোমবার(১৭ ফেব্রুয়ারি) ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজে তারুণ্যের উৎসব-২০২৫ উদ্‌যাপন উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

 

উপদেষ্টা বলেন, তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে প্রায় ১৪ হাজারের অধিক ইভেন্ট আয়োজনের মাধ্যমে সারাদেশে প্রতিটি জেলা-উপজেলায় স্কুল, কলেজগুলোতে তারুণ্যের উৎসব উদ্‌যাপিত হয়েছে। সমগ্র দেশে আবারো খেলাধুলা, সাংস্কৃতিক কার্যক্রম এবং সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে তরুণ সমাজকে উজ্জীবিত করতে সক্ষম হয়েছে।

 

আসিফ মাহমুদ বলেন, জুলাই অভ্যুত্থান তরুণদের কাঁধে আরো বড় দায়িত্ব এনে দিয়েছে। আমাদের নতুন চ্যালেঞ্জ দেশকে নতুনভাবে গড়ে তোলা। এই চ্যালেঞ্জ বাস্তবায়ন করতে প্রত্যেককে যার যার অবস্থান থেকে কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রস্তুতি নিতে হবে। তিনি বলেন, রেসিডেন্সিয়াল কলেজের ছাত্র ফারহান ফাইয়াজ শহিদ হওয়ার মাধ্যমে যেভাবে জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন, নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন তার আত্মত্যাগ থেকে অনুপ্রেরণা নিয়ে আমাদের দেশ গড়ার কাজে নিয়োজিত হতে হবে।

বিএনএ,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল