31 C
আবহাওয়া
১:৫৭ অপরাহ্ণ - অক্টোবর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » আরও ১১২ ভারতীয়কে হাতকড়া ও পায়ে শিকল বেঁধে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

আরও ১১২ ভারতীয়কে হাতকড়া ও পায়ে শিকল বেঁধে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

আরও ১১২ ভারতীয়কে হাতকড়া ও পায়ে শিকল দিয়ে বেঁধে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

বিএনএ, ডেস্ক: যুক্তরাষ্ট্র তৃতীয় দফায় আরও ১১২ জন অবৈধ ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠিয়েছে। পাঞ্জাবের অমৃতসরের শ্রী গুরু রাম দাস আন্তর্জাতিক বিমানবন্দরে একটি মার্কিন সামরিক বিমান এই অভিবাসীদের নিয়ে অবতরণ করে।

ফেরত পাঠানোদের মধ্যে ৪৪ জন হরিয়ানার, ৩৩ জন গুজরাটের, ৩১ জন পাঞ্জাবের এবং অন্যান্য রাজ্য থেকে কয়েকজন ছিলেন।
এর আগেও গত শনিবার ১১৯ জন ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছিল। কিছু অভিবাসীরা অভিযোগ করেছেন, ভ্রমণকালে তাদের হাতকড়া ও পায়ে শিকল পরানো হয়েছিল। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানান, যুক্তরাষ্ট্রের অভিবাসন সংস্থার নিয়ম অনুযায়ী নিরাপত্তার জন্য এ ব্যবস্থা নেয়া হয়।

২০০৯ সাল থেকে ১৫ হাজার ৭ শত ৫৬ ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছে এবং আগামী সপ্তাহগুলোতেও এই প্রক্রিয়া চলবে।

বিএনএনিউজ/ আরএস/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
স্বরাষ্ট্রমন্ত্রী: বিরোধী দল সংবিধান সংশোধনীতে সহযোগিতা করছে না বন্যা আশঙ্কায় সৌদির ৪ অঞ্চলে রেড অ্যালার্ট জারি জাপান-বাংলাদেশ শ্রম চুক্তি সই ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লুই আই কানের মাস্টার প্ল্যানে শেরেবাংলা নগরে হবে নতুন সচিবালয় জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম চট্টগ্রাম ইউনিটের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান গ্রেপ্তার খাইবার পাখতুনখাওয়ায় আরও আগেই কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করা উচিত ছিল: নওয়াজ সাংবাদিক আলিফ হত্যার প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার