27.5 C
আবহাওয়া
১২:২১ পূর্বাহ্ণ - জুলাই ২৭, ২০২৬
Bnanews24.com
Home » বিএনপির আন্দোলনের খেলা শেষ: ওবায়দুল কাদের

বিএনপির আন্দোলনের খেলা শেষ: ওবায়দুল কাদের


বিএনএ, ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন,বিএনপির আন্দোলনের নদীতে জোয়ার নেই। গণজোয়ারও আসে না। তারা স্লো মোশনে পদযাত্রা করছেন। শর্টমার্চ থেকে লংমার্চে যাচ্ছেন, সবই ভুয়া। বিএনপির আন্দোলনের খেলা শেষ।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে মকবুল হোসেন কলেজ প্রাঙ্গণে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ‘শান্তি সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ পালিয়ে যাবে না, পালিয়েছে তারেক রহমান। আওয়ামী লীগের শেকড় এ দেশের মানুষের অন্তরে অন্তরে। আওয়ামী লীগ থাকবে, আপনারা পালিয়েছেন, ভবিষ্যতেও পালাবেন।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘১৪ বছর আগের ঢাকা আর আজকের ঢাকা কিংবা পুরো বাংলাদেশের দিকে তাকান, কতটা পরিবর্তন হয়েছে, উন্নয়ন হয়েছে, তা দৃশ্যমান। যেদিকে তাকানো হয়, উন্নয়ন আর উন্নয়ন। বিশ্বসংকটেও বাংলাদেশের জনগণ শেখ হাসিনার ওপর নির্ভর করে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত জুলাইয়ের ২৫ দিনে দেশে রেমিট্যান্স এলো ২৭ হাজার কোটি টাকার বেশি বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত ফেরদৌস, শাওন, আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সেনা কর্মকর্তাদের পদোন্নতি হওয়া উচিত: প্রধানমন্ত্রী সাঙ্গু নদীতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার খুলশীতে কিশোর গ্যাংয়ের হামলায় দুই এসআইসহ ৭ পুলিশ আহত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ - স্বরাষ্ট্রমন্ত্রী পরাজয়ের পর অবশেষে দেখা দিলেন মেসি জিয়া পরিবারের বিশ্বস্ত আইরিন খানই কী পরবর্তী রাষ্ট্রপতি?