30 C
আবহাওয়া
১১:৪১ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামের কালুরঘাটে টেম্পু উল্টে নিহত ১

চট্টগ্রামের কালুরঘাটে টেম্পু উল্টে নিহত ১

বোয়ালখালীর কালুরঘাটে টেম্পু উল্টে নিহত ১

বিএনএ, বোয়ালখালী (চট্টগ্রাম): চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পূর্ব কালুরঘাটে সিএনজি চালিত টেম্পু উল্টে মো.রিপন (৩৫) নামের এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫ জন।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে কালুরঘাট সেতুতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নগরমুখী টেম্পু উল্টে এ ঘটনা ঘটেছে।

নিহত মোবারক মাদারীপুর জেলার শিবচর থানার মাদবরের চর ইউনিয়নের রক্তিকান্দি গ্রামের মোতাই মাতব্বরের ছেলে। সে নগরীর মুরাদপুর এলাকায় ভাড়া বাসায় থেকে সিলভারের জিনিসপত্র ফেরি করতেন।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, সেতুর টোল বক্সের সামনে টেম্পুটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে। টেম্পুটিতে চালকসহ ১৫ জন যাত্রী ছিলেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার মো. মিজানুর রহমান জানান, টেম্পো যাত্রী নূর বেগম (৫৫) ও জাহাঙ্গীর আলম (৭০) নামের দুইজনকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করা হয়েছে।

পাঁচলাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, দুর্ঘটনায় আহত রিপনকে চমেক হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন।

বিএনএ/ বাবর মুনাফ,ওজি

 

 

Loading


শিরোনাম বিএনএ
ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০ কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন স্বর্ণসহ আটক এক বিমান কর্মী আশুলিয়ায় একই পরিবারের ৩ জনের অর্ধগলিত লাশ উদ্ধার লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম শাপলা চত্বরে সমাবেশ শেষে ১১ দলের চট্টগ্রামমুখী লংমার্চ শুরু ছাগলনাইয়ায় চৌধুরী ক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন দেশের প্রতিটি সরকারি হাসপাতালকে দালালমুক্ত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী