27 C
আবহাওয়া
৮:৫৭ অপরাহ্ণ - আগস্ট ১৭, ২০২৬
Bnanews24.com
Home » চার দিন আটক রেখে কলেজছাত্রীকে ধর্ষণ; মূল অভিযুক্ত আটক

চার দিন আটক রেখে কলেজছাত্রীকে ধর্ষণ; মূল অভিযুক্ত আটক


বিএনএ, ঢাকা: রাজধানীর পুরান ঢাকার লালবাগ এলাকায় এক তরুণীকে তুলে নিয়ে চারদিন আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মো. মনির হোসেন শুভ (২২) নামের এক যুবককে আটক করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় র‍্যাব মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন। বলেন, বৃহস্পতিবার ভোরে লালবাগ এলাকা থেকে মনিরকে আটক করা হয়।

খন্দকার মঈন বলেন, এ ঘটনায় আল আমিন নামে আরেক যুবক সহযোগী হিসেবে ছিলেন। তবে তিনি এখনও পলাতক। তাকে ধরতে অভিযান চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শুভ জানায়, মাসখানেক আগে লালবাগ এলাকায় এক বন্ধুর মাধ্যমে ওই তরুণীর সঙ্গে তার পরিচয়। এরপর তারা পাঁচ-সাতবার দেখাও করেছে।

ভুক্তভোগীর বরাত দিয়ে র‍্যাব মুখপাত্র জানান, গত ১২ ফেব্রুয়ারি সকাল ১০টার দিকে ওই তরুণী প্রাইভেট পড়তে শিক্ষকের বাসায় যাচ্ছিলেন। এসময় লালবাগ কেল্লা মোড়ে শুভ ও আল আমিন ওই তরুণীর মুখে রুমাল চেপে তাকে রিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সেখানে তরুণীকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে চারদিন আটকে রেখে শারীরিক নির্যাতন ও ধর্ষণ করে।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) রাতে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় অসুস্থ অবস্থায় ফেলে পালিয়ে যায় তারা। এক পথচারী ওই তরুণীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

র‍্যাব জানায়, নির্যাতনের শিকার তরুণী চিকিৎসাধীন। ফলে তাকে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলমান।

বিএনএ/আজিজুল, এমএফ

Loading


শিরোনাম বিএনএ