28 C
আবহাওয়া
৩:২৪ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » অর্থ আত্মসাৎ:সাঈদীসহ ছয় জনের বিরুদ্ধে সাক্ষ্য ৭ এপ্রিল

অর্থ আত্মসাৎ:সাঈদীসহ ছয় জনের বিরুদ্ধে সাক্ষ্য ৭ এপ্রিল

অর্থ আত্মসাৎ:সাঈদীসহ ছয় জনের বিরুদ্ধে সাক্ষ্য ৭ এপ্রিল

বিএনএ, ঢাকা (আদালত প্রতিবেদক) : ইসলামিক ফাউন্ডেশনের যাকাত তহবিলের অর্থ আত্মসাৎ মামলায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীসহ ছয় জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহনের তারিখ ৭ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) পুরান ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার অস্থায়ী বিশেষ বিচারিক আদালত-১ এর বিচারক সৈয়দা হোসনে আরার আদালতে মামালাটির সাক্ষ্য গ্রহনের দিন ধার্য ছিলো।কিন্তু সাঈদীর বিরুদ্ধে আয়কর ফাঁকির অন্য আরেক মামলা আদালতে বিচারাধীন থাকায় তার আইনজীবী সময় আবেদন করেন।আদালত সময় আবেদন মঞ্জুর করে নতুন এদিন ধার্য করেন।এর আগে ১১ জানুয়ারি একই আদালত মামালাটির অভিযোগ অভিযোগ গঠন করেন।

অন্য আসামিরা হলেন- ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক মোহাম্মদ লুৎফুল হক, মসজিদ কাউন্সিল ফর কমিউনিটি অ্যাডভান্সমেন্টের সাবেক চেয়ারম্যান মাওলানা আবুল কালাম আজাদ, বন্ধুজন পরিষদের প্রধান সম্পাদক মিয়া মোহাম্মদ ইউনুস, ইসলামী সমাজ কল্যাণ কেন্দ্রের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন ও ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ কাউন্সিলের সহকারী পরিচালক মো. আব্দুল হক।

আসামিদের মধ্যে দেলোওয়ার হোসাইন সাঈদী কারাগারে আছেন। আবুল কালাম আজাদ এবং আব্দুল হক পলাতক রয়েছেন।অপর তিন আসামি জামিনে আছেন।

উল্লেখ্য, যাকাত তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগে ফাউন্ডেশনের সাবেক পরিচালক (অর্থ ও হিসাব) আইয়ুব আলী চৌধুরী ২০১০ সালের ২৪ মে শেরেবাংলা নগর থানায় এ মামলা দায়ের করেন।তদন্ত শেষে দুদকের সহকারী পরিচালক ওয়াজেদ আলী গাজী ২০১২ সালের ৩০ এপ্রিল আদালতে মামলাটির অভিযোগপত্র দাখিল করেন।

বিএনএ নিউজ/এসবি, ওজি

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা