বিএনএ, ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপিল শুনানির অষ্টম দিনের আপিল আবেদনের কার্যক্রম শুরু হয়েছে।শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১০টা ১৫ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে (বেজমেন্ট-২) আপিল শুনানি শুরু হয়। বিকাল ৫টা পর্যন্ত শুনানি চলবে।
আজ ৫১১ থেকে ৬১০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। রোববার (১৮ জানুয়ারি) ইসিতে আপিল শুনানির শেষদিন।
এর আগে শুক্রবার (১৬ জানুয়ারি) কমিশনে ৪৩টি আবেদনের মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ১৮টি আপিল আবেদন মঞ্জুর হয়েছে এবং ১৭টি আপিল আবেদন নামঞ্জুর হয়েছে। কমিশন মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে ৪টি আপিল নামঞ্জুর করেছে। শুনানিতে ৪টি আপিল আবেদন অপেক্ষমাণ রাখা হয়েছে।
বিএনএ/ ওজি
![]()

