25 C
আবহাওয়া
৯:৪৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » ছাত্রমৈত্রীর সাবেক সভাপতি বাপ্পাদিত্য বসু গ্রেপ্তার 

ছাত্রমৈত্রীর সাবেক সভাপতি বাপ্পাদিত্য বসু গ্রেপ্তার 

ছাত্রমৈত্রীর সাবেক সভাপতি বাপ্পাদিত্য বসু গ্রেপ্তার 

বিএনএ, ঢাকা: একাধিক অর্থঋণের মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত ও দীর্ঘদিনের পলাতক আসামি বাপ্পাদিত্য বসুকে (৪০) গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। গ্রেপ্তার বাপ্পাদিত্য বসু ওয়ার্কার্স পার্টির ছাত্র সংগঠন ছাত্রমৈত্রীর সাবেক সভাপতি। বুধবার (১৭ জানুয়ারি) র‍্যাব-১০ এর উপপরিচালক (অপ্স অফিসার) আমিনুল ইসলাম এ তথ্য জানান।

তিনি জানান, মঙ্গলবার দুপুরে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর নিউমার্কেট এলাকায় একটি অভিযান চালায়। অভিযানে ৩টি অর্থঋণের মামলায় আদালতের দেওয়া তিন বছরের সাজাপ্রাপ্ত এবং ৫ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত দীর্ঘদিন পলাতক আসামি বাপ্পাদিত্ত বসুকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি একাধিক অর্থঋণের মামলার পলাতক আসামি বলে স্বীকার করেছেন। মামলা রুজুর পর থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিলেন তিনি। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের