28 C
আবহাওয়া
৭:৫৫ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » ছাত্রীকে যৌন হয়রানি : মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

ছাত্রীকে যৌন হয়রানি : মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

ছাত্রীকে যৌন হয়রানি : মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

বিএনএ, দিনাজপুর : দিনাজপুরের হিলিতে এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে এনামুল হক (২৬) নামে এক মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৬ জানুয়ারি) বিকেলে হিলির ছাতনী চারমাথা মারফুযুল উলুম আল ইসলামী মাদ্রাসা থেকে ওই শিক্ষককে পুলিশ গ্রেপ্তার করে। হাকিমপুর (হিলি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ এই তথ‌্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক হাকিমপুর (হিলি) উপজেলার তিতশ্বর গ্রামের আব্দুল আজিজের ছেলে।

ওসি জানান, ছাতনী চারমাথা মারফুযুল উলুম আল ইসলামী মাদ্রাসার ছাত্রীকে মাদ্রাসার ওই শিক্ষক যৌন হয়রানি করে আসছে। এমন তথ্যের ভিত্তিতে শনিবার বিকেলে মাদ্রাসা থেকে শিক্ষক এনামুল হককে গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে ছাত্রীর বাবা বাদী হয়ে ওই শিক্ষক এনামুল হকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। আসামিকে গ্রেপ্তার করে দিনাজপুর জেল হাজতে পাঠানো হয়েছে।

বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ
গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু