20 C
আবহাওয়া
৬:৩২ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » বরিশাল-২ আসনে ১৪ দলের প্রার্থী মেনন

বরিশাল-২ আসনে ১৪ দলের প্রার্থী মেনন

বরিশাল-২ আসনে ১৪ দলের প্রার্থী মেনন

বিএনএ, বরিশাল: বরিশাল- ২ ও ৩ আসনে মনোনয়ন দাখিল করেছিলেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। আওয়ামী লীগ থেকে বরিশাল- ৩ আসনে ছাড়ের কথা বলা হয়েছিল বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর)। কিন্তু ২৪ ঘণ্টার ব্যবধানে সিদ্ধান্ত পরিবর্তন করে বরিশাল- ২ আসনে ছাড় দেওয়ার সিদ্ধান্ত আওয়ামী লীগ নিয়েছে বলে সূত্রে জানা গেছে।

এক্ষেত্রে বরিশাল- ৩ আসনে জাতীয় পার্টির বর্তমান সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুকে ছাড় দেবে আওয়ামী লীগ। বরিশাল- ৬ আসনেও জাপাকে ছাড়বে দলটি এমনটাই জানা গেছে।

উজিরপুর ও বানারীপাড়া নিয়ে গঠিত বরিশাল- ২ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী তালুকদার মো. ইউনুস। এখন রাশেদ খান মেনন ওই আসন থেকে ১৪ দলের প্রার্থী হিসেবে নির্বাচন করলে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী তালুকদার মো. ইউনুস বাদ পড়বেন।

বরিশাল- ৩ আসনে জাতীয় পার্টির শক্ত প্রার্থী থাকায় এই আসনে ভোট করার ক্ষেত্রে রাশেদ খান মেনন নিজেও সন্তুষ্ট ছিলেন না। নিজের পছন্দের বরিশাল- ২ আসনে ১৪ দলের প্রার্থী হিসেবে নির্বাচন করতে যাচ্ছেন রাশেদ খান মেনন। তিনি ১৯৭৯, ১৯৯১ সালে বরিশাল- ২ আসন থেকে নির্বাচন করেছিলেন।

বিএনএনিউজ/ সাইয়েদ কাজল/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা