28 C
আবহাওয়া
৬:৪৭ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ১৮ ডিসেম্বর বিএনপি ও সমমনাদের সকাল-সন্ধ্যা হরতাল

১৮ ডিসেম্বর বিএনপি ও সমমনাদের সকাল-সন্ধ্যা হরতাল


বিএনএ, ঢাকা: সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনরত বিএনপি ও সমমনা দলগুলো সোমবার(১৮ ডিসেম্বর) দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে। শনিবার (১৬ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন ।

১৮ ডিসেম্বর থেকে রাজনৈতিক সভা-সমাবেশ ‘নিষিদ্ধ’ করার সমালোচনা করে রিজভী সংবাদ সম্মেলনে বলেন, দেশে কি জরুরি অবস্থা জারি হয়েছে? এ সময় তিনি নির্বাচন কমিশন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমালোচনা করেন।

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ পণ্ড হবার পর থেকে ধারাবাহিকভাবে হরতাল-অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি ও সমমনা দলগুলো।

বিএনপি ও সমমনা দলগুলো এরমধ্যে এগারো দফা অবরোধ ও তিন দফা হরতাল দিয়েছে।

তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। রোববার প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ করবে নির্বাচন কমিশন। এর পর থেকে ৫ জানুয়ারি সকাল পর্যন্ত প্রার্থীরা ভোটের প্রচার করতে পারবেন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন