23 C
আবহাওয়া
১:৩৬ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » যৌথ উদ্যোগে যাত্রীবাহী বিমান বানাবে ইরান ও রাশিয়া

যৌথ উদ্যোগে যাত্রীবাহী বিমান বানাবে ইরান ও রাশিয়া


বিএনএ, বিশ্বডেস্ক : রাশিয়া ও ইরান যৌথভাবে ৭০ থেকে ১৫০ সিটের যাত্রীবাহী বিমান নির্মাণ করতে আলোচনা চালিয়ে যাচ্ছে বলে খবর দিয়েছে ইরানের শিল্প, খনিজ ও বাণিজ্য বিষয়ক উপমন্ত্রী মানুচেহের মানতেকি। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) তেহরানে ইরানের ১১তম আন্তর্জাতিক বিমান ও মহাকাশ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান।

এই প্রদর্শনীকে ইরানের বিমান নির্মাণ শিল্পের কৌশলগত সহযোগিতা ও অগ্রগতির সূচনা বিন্দু বলে মন্তব্য করেন মন্ত্রী। তিনি বলেন, এই প্রদর্শনীর একটি গুরুত্বপূর্ণ প্রতিপাদ্য হলো নেটওয়ার্কিং এবং বিমান শিল্পে কাঙ্ক্ষিত লক্ষ্যগুলি অর্জনের জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করা।

এর আগে গত আগস্ট মাসে ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থার প্রধান মোহাম্মাদ মোহাম্মাদি-বাখশ তার দেশে নিজস্ব প্রযুক্তিতে ৫০ সিটের যাত্রীবাহী বিমান নির্মাণের কর্মসূচি উন্মোচন করেন। ইরানের বিমান চলাচল খাতের বিরুদ্ধে পশ্চিমাদের ‘পূর্ণ-মাত্রার যুদ্ধ’ মোকাবিলা করার লক্ষ্যে এ পরিকল্পনা হাতে নেয়া হয়েছে বলেও জানান তিনি।

মোহাম্মাদি-বাখশ বলেন, বহু বছর ধরে ইরানে যাত্রীবাহী বিমান নির্মাণ নিয়ে আলোচনা ও কথাবার্তা চলছে। শীর্ষ পর্যায় থেকে জারি করা দিক-নির্দেশনা অনুসরণ করে এই খাতে তেহরান হাত দিয়েছে বলে তিনি জানান।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা