27.9 C
আবহাওয়া
৮:১০ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » ১৯ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ ১৪ দলের

১৯ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ ১৪ দলের

১৯ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ ১৪ দলের

বিএনএ, ঢাকা: আগামী ১৯ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের শিখাচিরন্তন প্রাঙ্গণে  সমাবেশ করবে ১৪ দল। শুক্রবার (১৬ ডিসেম্বর) বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে প্রস্তুতি সভা করেছে ক্ষমতাসীন এ জোট।এতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর ১৪ দলের প্রধান সমন্বয়ক ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম।

প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন সাম্যবাদী দলের সুলতান আহমেদ বিশ্বাস, গণ-আজাদী লীগের সভাপতি অ্যাডভোকেট এস কে শিকদার, কমিউনিস্ট কেন্দ্রের সাধারণ সম্পাদক অসিত বরুন রায়, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক এজাজ আহম্মদ মুক্তা, বাংলাদেশ তরিকত ফেডারেশনের যুগ্ম মহাসচিব মুহাম্মদ আলী ফারুকী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাবেক সাধারণ সম্পাদক মো. শাহে আলম মুরাদ, সহ-সভাপতি হেদায়েতুল ইসলাম স্বপনসহ ১৪ দলের নেতারা।

সভায় ১৪ দলের নেতারা বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অদম্য ইচ্ছাশক্তির কারণেই নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর মতো বৃহৎ প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়েছে।গণতন্ত্র ও উন্নয়নের ধারাকে চলমান রাখতে কেন্দ্রীয় ১৪ দল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একনিষ্ঠভাবে সমর্থন অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন ১৪ দলের নেতারা।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি