18 C
আবহাওয়া
৭:২৭ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » আজ রাজধানীর যেসব স্থানে যান চলাচলে নিয়ন্ত্রণ

আজ রাজধানীর যেসব স্থানে যান চলাচলে নিয়ন্ত্রণ

আজ রাজধানীর যেসব স্থানে যান চলাচলে নিয়ন্ত্রণ

বিএনএ, ঢাকা: মহান বিজয় দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আজ বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাজধানীর ২১টি পয়েন্টে ডাইভারশন থাকবে। আগামীকাল (১৭ ডিসেম্বর) দুপুর ১টা থেকে রাত ১১টা পর্যন্ত ১২টি পয়েন্টে এই বাধা থাকবে। এই পয়েন্টগুলো থেকে অনুষ্ঠানে আসা যানবাহন ছাড়া অন্য কোনো গাড়ি অনুষ্ঠানস্থলের দিকে যেতে পারবে না।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে। যেসব এলাকায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করে ভিন্ন পথ ধরে যেতে বলা হয়েছে, সেসব এলাকার বাসিন্দাদের জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না যেতে পরামর্শ দিয়েছে পুলিশ।

রাজধানীর যে ২১ পয়েন্টে ডাইভারশন থাকবে:

সোনারগাঁও ক্রসিং, ফার্মগেট ক্রসিং, বিজয় সরণি ক্রসিং, লাভরোড ক্রসিং (পূর্ব প্রান্ত), মহাখালী ক্রসিং (ফ্লাইওভারের উত্তর), মহাখালী ক্রসিং (রেল ক্রসিং), প্রধানমন্ত্রীর কার্যালয় লিংক রোড ক্রসিং, খেঁজুর বাগান ক্রসিং, আগারগাঁও আদর্শ উচ্চবিদ্যালয়, মিরপুর-১০, সংগীত কলেজ গলি, বিসিএস কম্পিউটার সিটি গলি, পাসপোর্ট গ্যাপ, নির্বাচন কমিশন অফিস গ্যাপ, ৬০ ফিট রোড, চক্ষু হাসপাতাল গলি, সোহরাওয়ার্দী হাসপাতাল গ্যাপ, কৃষি বিশ্ববিদ্যালয় গ্যাপ, শিশু মেলা ক্রসিং, প্রতিরক্ষা গ্যাপ ও গণভবন ক্রসিং।

সংসদ ভবন প্লাজার অনুষ্ঠান ঘিরে দুপুর থেকে ১২ পয়েন্টে ডাইভারশন

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মুজিব শতবর্ষ ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ১৬ ডিসেম্বরের অনুষ্ঠান ঘিরে সংসদ ভবন ও আশপাশের ১২ টি পয়েন্টে দুপুর ১টা থেকে রাত ১১টা পর্যন্ত ট্রাফিক পুলিশের ডাইভারশন থাকবে।

পয়েন্টগুলো হলো:

ফার্মগেট ক্রসিং, বিজয় সরণি, উড়োজাহাজ ক্রসিং, খেঁজুর বাগান ক্রসিং, মানিক মিয়া পূর্ব প্রান্ত, মানিক মিয়া পশ্চিম প্রান্ত, ধানমন্ডি-২৭ নম্বর পূর্ব মাথা, আড়ং ক্রসিং, আসাদগেট, গণভবন ক্রসিং, প্রতিরক্ষা মন্ত্রণালয় গ্যাপ ও সোহরাওয়ার্দী হাসপাতাল গ্যাপ।

ডাইভারশন পয়েন্ট থেকে নির্ধারিত স্টিকার ছাড়া কোনো গাড়ি অনুষ্ঠান স্থলের দিকে যেতে পারবে না। তবে অ্যাম্বুলেন্সের মতো জরুরি যান চলাচল করতে পারবে বলে জানান ডিএমপি তেজগাঁও (ট্রাফিক) বিভাগের উপকমিশনার সাহেদ আল মাসুদ।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা