27 C
আবহাওয়া
৪:৫২ পূর্বাহ্ণ - অক্টোবর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » সূর্যকে ছুঁয়ে ফেলল নাসার সৌর যান

সূর্যকে ছুঁয়ে ফেলল নাসার সৌর যান

সূর্যকে ছুঁয়ে ফেলল নাসার সৌর যান

বিএনএ, ডেস্ক : সূর্যকে ছুঁয়ে ফেলেছে নাসার যান পার্কার। ২০১৮ সালে পৃথিবী থেকে সূর্যের দিকে রওনা হয়েছিল  পার্কার। মঙ্গলবার জানিয়েছেন নাসার বিজ্ঞানীরা জানান, সূর্যের সবচেয়ে কাছে তা পৌঁছে গেছে ।এর আগে সূর্যের এত কাছে কোনো যান পৌঁছাতে পারেনি।

সূর্যের বলয়ের নাম করোনা। প্রবল উত্তাপ সেখানে। বিজ্ঞানীরা জানিয়েছেন, পার্কার যেখানে পৌঁছেছিল সেখানে উত্তাপ , ১৯ লাখ ৯৯ হাজার ৭২৬ দশমিক আট পাঁচ ডিগ্রি সেলসিয়াস। ওই উত্তাপে সেকেন্ডে একশ কিলোমিটার বেগে করোনার ভিতর তথ্য সংগ্রহ করেছে পার্কার। গত এপ্রিল মাসে পার্কার প্রথম সেখানে পৌঁছাতে পেরেছিল বলে বিজ্ঞানীরা জানতে পেরেছেন।

নাসার বিজ্ঞানীদের ধারণা, এর মধ্যে অন্তত তিনবার সূর্যের বলয়ের মধ্যে ঢুকেছে পার্কার। সব মিলিয়ে দশবার সূর্যের বলয়ে যানটি প্রবেশ করবে বলে বিজ্ঞানীদের ধারণা। ২০২৫ সাল পর্যন্ত পার্কার তার অন্বেষণ চালিয়ে যাবে।

সূর্যবিজ্ঞানের ইতিহাসে পার্কারের এই কাজ অভূতপূর্ব। এর আগে কোনো যান সূর্যের এত কাছে পৌঁছাতে পারেনি। সূর্যের চুম্বকীয় ক্ষেত্রের বিষয়ে এত তথ্যও এর আগে বিজ্ঞানীদের হাতে আসেনি।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের কারখানায় আগুন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তর চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬২৭ লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়মন্ড সিটির ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন রমনা অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার কক্সবাজারের ইনানি বিচে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৫ আজ দেশের সব ব্যাংক ও শেয়ারবাজারে স্বাভাবিক কার্যক্রম চলবে বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু