27 C
আবহাওয়া
১১:০৩ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু


বিএনএ, সীতাকুন্ড : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় নিয়ন্ত্রণ হারানো একটি বাস দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রাকে ধাক্কা দেওয়ার ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৬ জন।

রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যার দিকে পৌরসভার বটতলী এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখি লেনে এ ঘটনা ঘটে।

আহতদের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহত ব্যক্তিদের নাম–পরিচয় জানা যায়নি।

কুমিরা হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. জাকির রাব্বানী বলেন, বাসটি একটি ড্রামট্রাককে অতিক্রম করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। তাঁরা ঘটনাস্থলেই চারজনকে নিহত অবস্থায় পেয়েছেন। কিছু যাত্রীকে হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে।

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলতাফ হোসেন বলেন, হাসপাতালে একজনকে মৃত অবস্থায় আনা হয়েছে। এ ছাড়া আরও ১৫ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার মধ্যে বেশ কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ১৫ জনের বাইরেও রোগী আসতে দেখা গেছে।

বিএনএনিউজ/এইচ.এম।।

Loading


শিরোনাম বিএনএ
ডিজিটাল সংসদের পথে বাংলাদেশ, চালু হচ্ছে ই-পার্লামেন্ট পুলিশ পরিচয়ে মোবাইল ফোন তল্লাশি : আটক ৩ দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর মাজারের খাদেমকে হত্যা: হাইকোর্টে ২ জনের মৃত্যুদণ্ড, ৫ জন খালাস ৪৩৪০ জনের বেশি হাজিকে ৫ কোটি টাকা ফেরত দিচ্ছে সরকার সাভারে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩ জন নিহত ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০ কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন