30 C
আবহাওয়া
৮:২০ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » সাতকানিয়ায় কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সাতকানিয়ায় কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সাতকানিয়ায় কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রামের সাতকানিয়ায়) কাভার্ডভ্যানের চাপায় মাহফুজুর রহমান (২৯) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মৌলভীর দোকান এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মাহফুজুর রহমান মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার মাদিয়াপাড়া গ্রামের বাসিন্দা বলে জানা যায়। তিনি একটি টোব্যাকো কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাহফুজ কেরানিহাট থেকে সাতকানিয়া আসছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো ট-১৮-১৭০৭) তার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, কাভার্ডভ্যানের চাপায় একজন মোটরসাইকেল আরোহীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কাভার্ডভ্যানটি আটক করলেও চালক পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিএনএনিউজ/ নাবিদ/এইচমুন্নী 

 

 

 

Loading


শিরোনাম বিএনএ
রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা হরমুজে মার্কিন নৌজাহাজ ও তেল ট্যাংকারে ইরানের হামলা