33 C
আবহাওয়া
৪:১৫ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » ফটিকছড়িতে টমটমের ধাক্কায় বাইক আরোহী নিহত

ফটিকছড়িতে টমটমের ধাক্কায় বাইক আরোহী নিহত

ফটিকছড়িতে টমটমের ধাক্কায় বাইক আরোহী নিহত

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে টমটম-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে। এছাড়াও সাথে থাকা আরেক যুবক গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার বারৈয়ারহাট সৈয়দ-সৈয়দা উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনায় ঘটে। নিহত যুবক সাইদুল আনোয়ার বাবু (২৬) উপজেলার নাজিরহাট পৌরসভাধীন ৪ নং ওয়ার্ডের দাঈম চৌধুরী বাড়ির প্রবাসী মোহাম্মদ ইদ্রিসের ছেলে। তিনি বাইক আরোহী ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা  জানায়, ফটিকছড়ি থেকে চট্টগ্রামমুখী একটি বাইক যাওয়ার সময় বিপরীতমুখী থেকে আসা একটি টমটম বাইকটিকে ধাক্কা দেয়। এতে বাইক আরোহী এক যুবক ঘটনাস্থলে মারা যায়। সাথে থাকা অপরজন আহত হন। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুদ্দিন বলেন, টমটম-মোটরবাইক সংঘর্ষে বাইক আরোহী এক যুবক নিহত হয়েছে। গাড়ি আটক আছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিএনএনিউজ/ নাবিদ

Loading


শিরোনাম বিএনএ
বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর