29 C
আবহাওয়া
৩:৫৩ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে ডাকাতির সময় অপহরণ করা সেই শিশু উদ্ধার

রাজধানীতে ডাকাতির সময় অপহরণ করা সেই শিশু উদ্ধার


বিএনএ, ঢাকা : ঢাকার আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টারের এক বাসায় ডাকাতির সময় অপহরণ করা সেই শিশু কন্যাকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।  অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে অপহরণকারীকে গ্রেপ্তার এবং শিশুটিকে উদ্ধার করা হয়।

শনিবার (১৬ নভেম্বর) র‍্যাব বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে শুক্রবার (১৫ নভেম্বর) দুপুরে লালবাগ টাওয়ারের পাশে সরকারি কর্মকর্তা ফারজানা আক্তারের বাসায় ডাকাতির ঘটনা ঘটে। ফারজানা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করেন। স্বামী ও সন্তান নিয়ে ওই কোয়ার্টারে থাকেন তিনি।

জানা যায়, ডাকাতদলে একজন নারী ও দুজন পুরুষ ছিলেন। তারা সাবলেট নেওয়ার কথা বলে ওই বাসায় ঢোকেন। একপর্যায়ে অস্ত্রের ভয় দেখিয়ে টাকা-পয়সা ও স্বর্ণালংকার নেওয়ার পাশাপাশি ফারজানার একমাত্র শিশু কন্যাকে অপহরণ করে নিয়ে যায়।

শিশু উদ্ধারের বিষয়ে বিস্তারিত জানাতে দুপুর সাড়ে ১২টায় কারওয়ানবাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করবেন সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রাম বোর্ডের ফল জালিয়াতির মামলার তদন্তভার যাচ্ছে সিআইডিতে, ধরা পড়বে কি ‘সর্ষের ভূত’? রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত ছাগলনাইয়া ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা ও ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সীমান্তের ওপার থেকে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার শেখ হাসিনাকে যে বিমানে নিয়ে গিয়েছিল, সেই বিমানেই ফেরাতে হবে!! ছাগলনাইয়ায় আমেনা বেগমকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় ধরনের বিভ্রাট