28 C
আবহাওয়া
৫:০৬ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ২ জনের মৃত্যু

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ২ জনের মৃত্যু

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ২ জনের মৃত্যু

বিএনএ, ঢাকা : রাজধানীর সায়েদাবাদ জনপথ মোড়ে আওয়াল আমিরুল মোটর পার্টস মার্কেটের নিচতলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২জন মারা গেছেন। নিহতরা হলেন, মো. রিপন (৪৫) ও বিশ্বনাথ (৬৫)। মঙ্গলবার ( ১৬ নভেম্বর) ভোর ৪টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন।তিনি বলেন, ১৩ নভেম্বর সায়েদাবাদে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৬ জনকে আমাদের এখানে নিয়ে আসা হয়েছিল। আজ ভোরে রিপন নামে একজন এইচডিইউতে মারা যান। তার শরীরের ৬০ শতাংশ দগ্ধ হয়েছিল।

এর আগে ওই ঘটনায় দ্গ্ধ বিশ্বনাথ দত্ত নামে একজন গত রোববার দিবাগত রাতে মারা যান। ওই ঘটনায় আবুল কালামের ৮০ শতাংশ, শফিকুল ইসলামের ৭৮ শতাংশ, কবিরের ৮৫ শতাংশ এবং রবিনের ৫ শতাংশ দগ্ধ হয়েছে। তারা এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। উল্লেখ্য, গত শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সিলিন্ডার বিস্ফোরণের এ দুর্ঘটনা ঘটে। পরে দগ্ধ ৬ জনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট আনা হয়।

বিএনএনিউজ২৪.কম/আজিজুল/ আমিন

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা