25 C
আবহাওয়া
২:০৩ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের বাঁশখালীতে ট্রাক ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে এক যুবক নিহত  হয়েছে।  আহত হয়েছে আরও দুজন।বুধবার (১৬ অক্টোবর) দুপুরে  বাঁশখালী উপজেলার বাণীগ্রাম বাইন্যা দিঘীরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই যুবকের নাম ওয়াসিফ। তিনি মহেশখালীর বাদশার ছেলে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম  এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গ্যাস সিলিন্ডার ভর্তি একটি ট্রাকের সঙ্গে সিএনজির সংঘর্ষ হয়েছে। ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে জেনেছি তার নাম ওয়াসিফ। তিনি মহেশখালী এলাকার বাসিন্দা।এ ঘটনায় আরও দুজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিএনএ/ ওজি/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!