22 C
আবহাওয়া
৮:৩২ অপরাহ্ণ - নভেম্বর ২০, ২০২৬
Bnanews24.com
Home » দায়িত্ব নিতে ঢাকায় এলেন ফিল সিমন্স

দায়িত্ব নিতে ঢাকায় এলেন ফিল সিমন্স

দায়িত্ব নিতে ঢাকায় এলেন ফিল সিমন্স

বিএনএ, স্পোর্টস ডেস্ক: দায়িত্ব নিতে ঢাকায় এসেছেন বাংলাদেশের ক্রিকেট দলের নতুন কোচ ফিল সিমন্স। বুধবার সকাল ৮.৪০ মিনিটে ঢাকায় পা রাখেন সিমন্স। একই সঙ্গে এসেছে দক্ষিণ আফ্রিকা দলও।

চণ্ডিকা হাথুরুসিংহেকে বরখাস্ত করার পর গতকাল প্রধান কোচ হিসেবে ফিল সিমন্সকে নিয়োগ দেওয়ার কথা জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে বাংলাদেশ দলের সাথে তার যাত্রা শুরু হবে। এর আগে বৃহস্পতিবার থেকে দলের অনুশীলনে থাকতে পারেন তিনি। আপাতত বিসিবির সাথে তার চুক্তি আগামী বছর অনুষ্ঠেয় চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত।

৬১ বছর বয়সী ক্যারিবিয়ান এই কোচ এর আগে আফগানিস্তান, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের (২ মেয়াদে) প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন।

গত বিশ্বকাপে তিনি ছিলেন পাপুয়া নিউগিনির বিশেষজ্ঞ কোচের দায়িত্বে। এছাড়া ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও বিভিন্ন দলকে কোচিং করিয়েছেন সিমন্স।

বিএনএনিউজ/ বিএম/শাম্মী/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ
১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী ১৭ পুলিশ কর্মকর্তাকে বদলি সংসদ ছাড়লেন ওসমান ফারুক! পট পরিবর্তনের ইঙ্গিত? শৈলপ্রপাত ঝর্ণায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা