20 C
আবহাওয়া
৩:১২ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের ২৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের ২৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ


পটিয়ায় অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্থদের জন্য দেয়া প্রায় ২৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে হাবিলাসদ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান ফৌজুল কবির বিরুদ্ধে।

রোববার (১৬ অক্টোবর) চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই অভিযোগ তুলে ধরেন ক্ষতিগ্রস্তদের পরিবার।

এসময় তারা বলেন, চেয়ারম্যান মোঃ ফৌজুল কবির ও ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. ইয়াকুব আলীসহ ক্ষতিগ্রস্তরা বিভিন্ন বিত্তশালী ও প্রতিষ্ঠানের কাছে গিয়ে আর্থিক সহায়তা চাইলে চেয়ারম্যানের মাধ্যমে তারা আর্থিক অনুদান প্রদান করে। কিন্তু ঘটনার তিন মাস পার হয়ে গেলেও তাদের হাতে সেই অনুদানের টাকা তুলে না দিয়ে তা আত্মসা করে ব্যবসা করছেন বলে অভিযোগ করা হয় সংবাদ সম্মেলন। টাকা চাওয়া হলে চেয়ারম্যানে তাদের উল্টো ভয়ভীতি ও হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ করেন ভুক্তভোগীরা।

প্রসঙ্গত, গত ১৯ জুলাই এক অগ্নিকাণ্ডে এই ইউনিয়নের প্রায় ১৫টি পরিবারের বসতভিটা আগুনে পুড়ে যায়। এরপর থেকেই তারা খোলা আকাশের নিচে মানবেতর জীবন পার করছে। এরই মধ্যে দালানের গাথুনির আংশিক কাজ করা হলেও অর্থাভাবে কাজ আটকে আছে বলেও জানান ক্ষতিগ্রস্তরা।

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা