23 C
আবহাওয়া
৫:০৩ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে আরও ২২ জনের করোনা শনাক্ত

চট্টগ্রামে আরও ২২ জনের করোনা শনাক্ত

চট্টগ্রামে করোনায় আক্রান্ত আরও ৫৩৯ জন

বিএনএ, চট্টগ্রাম : গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২২ জনের। এসময়ে কারও মৃত্যু হয়নি।
শনিবার (১৬ অক্টোবর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ১ হাজার ৮৮৬টি নমুনা পরীক্ষা করে ২২ জনের করোনা শনাক্ত হয়েছে।করোনা শনাক্তের হার ১.১৬ শতাংশ।
চবি ল্যাবে ১৮টি নমুনা পরীক্ষা করে ২ জন, চমেক ল্যাবে ৯২টি নমুনার মধ্যে ৫ জন, সিভাসু ল্যাবে ৮৬টি নমুনার মধ্যে ৮ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৩২৫টি নমুনার মধ্যে ৩ জন, শেভরন ল্যাবে ৪৯৬টি নমুনার মধ্যে ১ জন, এপিক হেলথ কেয়ার ল্যাবে ২৬টি নমুনার মধ্যে ১ জন এবং মেট্রোপলিটন হাসপাতালে ১৭টি নমুনা পরীক্ষা করে ১ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।
এছাড়া বিআইটিআইডি ল্যাবে ৬২১টি, কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে ১২টি, মেডিক্যাল সেন্টার হাসপাতাল ল্যাবে ৭টি ও ল্যাব এইডে ৩টি নমুনা পরীক্ষা করে সবগুলো নেগেটিভ পাওয়া গেছে। এদিন অ্যান্টিজেন টেস্ট ও আরটিআরএল ল্যাব টেস্ট করা হয়নি।
উপজেলার মধ্যে চন্দনাইশে ২ জন, পটিয়ায় ১ জন, বোয়ালখালীতে ২ জন, রাঙ্গুনিয়ায় ২ জন, হাটহাজারীতে ৫ জন ও মিরসরাইয়ে ১ জন করোনা আক্রান্ত হয়েছেন।

এ পর্যন্ত চট্টগ্রামে করোনায় মোট আক্রান্ত হলো ১ লাখ ২ হাজার ১০০ জন। এর মধ্যে নগরের ৭৩ হাজার ৮৯০ জন এবং উপজেলা পর্যায়ে ২৮ হাজার ২১০ জন। আক্রান্তদের মধ্যে ইতোমধ্যে মারা গেছেন ১ হাজার ৩১৩ জন। যাদের মধ্যে নগরের ৭২০ এবং উপজেলার ৫৯৩ জন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে