28 C
আবহাওয়া
১২:৩০ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » এনবিআরে ৫৫৫ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন

এনবিআরে ৫৫৫ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন

NBR

বিএনএ, ঢাকা : জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর ৫৫৫ জন কর্মকর্তাকে একদিনে বদলি ও পদায়ন করেছে । মঙ্গলবার (১৬ সেপ্টম্বর) পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের বদলি ও পদায়ন করা হয়।

এনবিআরের কাস্টমস ও ভ্যাট প্রশাসন শাখা-৩-এর দ্বিতীয় সচিব তানভীর আহম্মেদের সই করা একটি প্রজ্ঞাপনে ৪৫৯ জন এবং আরেকটি প্রজ্ঞাপনে আরো ৯৬ জন সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি ও পদায়নের কথা বলা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে। এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর অগে সোমবার ১৮২ জন সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি ও পদায়ন করে এনবিআর। কয়েক মাস ধরেই প্রতিষ্ঠানটিতে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের বদলির কার্যক্রম চলমান রয়েছে।

এছাড়া এনবিআর বিলুপ্তি আন্দোলনের পর বেশ কয়েকজন কর্মকর্তা ও কর্মচারীকে সম্প্রতি সাময়িক বরখাস্ত ও রদবদলের ঘটনাও ঘটেছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন স্বর্ণসহ আটক এক বিমান কর্মী আশুলিয়ায় একই পরিবারের ৩ জনের অর্ধগলিত লাশ উদ্ধার লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম শাপলা চত্বরে সমাবেশ শেষে ১১ দলের চট্টগ্রামমুখী লংমার্চ শুরু ছাগলনাইয়ায় চৌধুরী ক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন দেশের প্রতিটি সরকারি হাসপাতালকে দালালমুক্ত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী মুহুরীগঞ্জে বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ৩