20 C
আবহাওয়া
৪:০৩ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » বুধবার আংশিক চন্দ্রগ্রহণ

বুধবার আংশিক চন্দ্রগ্রহণ

gran

বিএনএ ডেস্ক: পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে এলে সে সময় পৃথিবীর ছায়া চাঁদের ওপরে পড়ে যে অবস্থার সৃষ্টি হয় তাকে বলা হয় চন্দ্রগ্রহণ। আগামী বুধবার (১৮ সেপ্টেম্বর) আংশিক চন্দ্রগ্রহণ হবে। তবে বাংলাদেশ থেকে এটি দেখা যাবে না।

রোববার (১৫ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বাংলাদেশ সময় বুধবার সকাল ৬টা ৩৯ মিনিটে চন্দ্রগ্রহণ শুরু হবে। সকাল ৮টা ৪৪ মিনিটে গ্রহণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে। গ্রহণ শেষ হবে সকাল ১০টা ৪৯ মিনিটে।

বাংলাদেশ থেকে এ গ্রহণ দেখা না গেলেও অ্যান্টার্কটিকা, পশ্চিম ভারত মহাসাগর, আফ্রিকা, ইউরোপ, আটলান্টিক মহাসাগর ও পলিনেশিয়া অঞ্চল থেকে আংশিকভাবে দৃশ্যমান হবে।

এর আগে চলতি বছরের ২৫ মার্চ সকাল ১০টা ২৩ মিনিট থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রথম চন্দ্রগ্রহণ হয়। পৃথিবীর পশ্চিম গোলার্ধ থেকে এটি দেখা যায়। এছাড়াও ইউরোপ, অস্ট্রেলিয়া, উত্তর আমরিকা, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, প্রশান্ত মহাসাগরীয় আর্কটিক ও আন্টার্টিকার বহু অংশ থেকে দেখা যায়। তবে বাংলাদেশ থেকে দেখা যায়নি এই চন্দ্রগ্রহণ।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা