23 C
আবহাওয়া
১:৪২ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » বাংলাদেশ জানান দিল বিশ্বকাপে আমরাও আছি-শোয়েব আকতার

বাংলাদেশ জানান দিল বিশ্বকাপে আমরাও আছি-শোয়েব আকতার

পাকিস্তানি সাবেক জনপ্রিয় ক্রিকেটার শোয়েব আখতার

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানি সাবেক জনপ্রিয় ক্রিকেটার শোয়েব আখতার বলেছেন, ভারতকে হারিয়ে বাংলাদেশ দল জানান দিল আসন্ন বিশ্বকাপে আমরাও প্রতিদ্বন্দ্বিতায় আছি। এশিয়া কাপে বাংলাদেশ,  শ্রীলংকা ও পাকিস্তানের কাছে হেরে গেলেও ভাল লড়াই করেছিল।

ভারতেকে হারিয়ে ঘুরে দাঁড়িয়ে দারুণ এক জয় আদায় করে নিয়েছে সাকিব আল হাসানের দল। ভারতের জন্য এই হার ‘লজ্জাজনক’। পাশাপাশি এই জয়ে পাকিস্তানিরা খুশি হবেন বলেও মন্তব্য করেছেন সাবেক এ ফাস্ট বোলার।

নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব আখতার বলেন, ‘ভারত কাদের কাছে ম্যাচ হেরেছে? বাংলাদেশের কাছে, যাদের ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী বলা না গেলেও প্রতিদ্বন্দ্বী বলায় যায়। লজ্জাজনক হার। লোকজন পাকিস্তানের সমালোচনা করছে। বলছে, পাকিস্তান শ্রীলঙ্কার কাছ থেকে মার খেয়েছে। শ্রীলংকা কিন্তু ভালো দল। বাংলাদেশও খারাপ দল নয়, ওরাও ভালো দল।

তিনি বলেন, বাংলাদেশও আন্তর্জাতিক ক্রিকেট খেলে। বিশ্বমঞ্চে বড় বড় দেশকে চ্যালেঞ্জ জানায়। ওরা ভারতকে দারুণভাবে হারিয়েছে। এতে কিছুটা শান্তি হয়তো আমার মতো অন্য পাকিস্তানিরাও পাচ্ছে। ভারত অন্তত বাংলাদেশের কাছে তো হারল। ভারতের জন্য এটা একটা সতর্কবার্তা। পাকিস্তানকে হারিয়েই নিজেদের সেরা ভাবার সুযোগ নেই।

বিশ্বকাপে ফেবারিট-তত্ত্বের সমালোচনা করে শোয়েব আরও বলেন, ‘ভারত-পাকিস্তানকে নিয়ে আমরা বলছি, এ দুই দল ফেবারিট। আর আছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড। এই চার দলের মধ্যে দুই দল ফাইনাল খেলবে। এর বাইরে আর কিছু হবে না। ব্যাপারটা কিন্তু এমন নয়। ভবিষ্যদ্বাণী আপনারা নিজেদের কাছেই রাখুন। ভারত এত বড় দল, কিন্তু বাংলাদেশের কাছে হারল। তারা কিন্তু ভালো খেলেছে, অথচ শুবমানের সেঞ্চুরিও কাজে এল না। শেষ পর্যন্ত বাংলাদেশ দলকে কৃতিত্ব দিতে হয়। তারা জানিয়ে দিয়েছে, বিশ্বকাপে আমরাও আছি।’

বিএনএনিউজ২৪,জিএন

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা