25 C
আবহাওয়া
৪:২৩ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » ময়মনসিংহে বন্য হাতির আক্রমণে কৃষক নিহত

ময়মনসিংহে বন্য হাতির আক্রমণে কৃষক নিহত

ময়মনসিংহে বন্য হাতির আক্রমণে কৃষক নিহত

বিএনএ, ময়মনসিংহ : ময়মনসিংহের হালুয়াঘাটে ক্ষেতের ফসল বাঁচাতে গিয়ে বন্য হাতির আক্রমণে পিষ্ট হয়ে মো. নসের আলী (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার কড়ইতলী গ্রামের কোচপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত নসের আলী ঐ গ্রামের বাসিন্দা।

স্থানীয় ভূবনকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এম. সুরুজ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সীমান্তবর্তী এলাকায় ভারতীয় বন্য হাতি প্রায়ই এসে মানুষের ফসল ও ঘরবাড়ি নষ্ট করে। মধ্যরাতে কোচপাড়া এলাকায় বন্য হাতির দল এসে ফসল নষ্ট করতে থাকে। এসময় স্থানীয়রা আগুন ধরিয়ে, ঢাকঢোল পিটিয়ে, পটকা ফাটিয়ে আওয়াজ করে হাতি তাড়ানোর চেষ্টা করে। হঠাৎ বন্য হাতির দল মাতাড়া করলে সবাই দৌড়ে চলে আসলেও নসের আলী আসতে পারেনি। পরে সে হাতির পায়ের নিচে পিষ্ট হয়ে মারা যায়।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান খান বলেন, হাতির পায়ে পিষ্ট হয়ে একজন মারা গেছেন। এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি প্রদান করা হয়েছে।

বিএনএনিউজ/হামিমুর রহমান/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়!