29 C
আবহাওয়া
১:৪৮ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ১৮ সেপ্টেম্বর বিএনপির প্রতিবাদ সমাবেশ

১৮ সেপ্টেম্বর বিএনপির প্রতিবাদ সমাবেশ

বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিও বরদাশত করছে না সরকার: মির্জা ফখরুল

বিএনএ ডেস্ক: কর্মসূচিতে বাধা দেয়ার প্রতিবাদে আগামী ১৮ সেপ্টেম্বর সারা দেশে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ করবে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানিয়েছেন।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে সমাবেশে হামলা এবং সারা দেশে হামলার প্রতিবাদে কর্মসূচী ঘোষণা করা হলো। ১৮ সেপ্টেম্বর সকল মহানগরসহ জেলা-উপজেলা পর্যায়ে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ হবে। ওইদিন বিকেল ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনের মহানগর উত্তর-দক্ষিণের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।

বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ গত দুইবারের মতো আবার একটি নির্বাচন করতে চায়। সেকারণে নিজেদের মতো নির্বাচন কমিশন নিয়োগ দিয়েছে। অভিযোগ করেন, তারা মুখে যা বলে কাজ করে তার উল্টোটা।

মির্জা ফখরুল বলেন, জনগণের দাবি হচ্ছে, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য হ্রাস করতে হবে।নিরপেক্ষ নির্বাচনের জন্য এই সরকারকে পদত্যাগ করতে হবে। সংসদ বিলুপ্ত করতে হবে এবং নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে। এর কোনো বিকল্প নেই।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত