20 C
আবহাওয়া
৬:০১ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩

চট্টগ্রামে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের  আগ্রাবাদ এলাকা থেকে সীতাকুণ্ডে নিয়ে যাওয়ার পর ১৪ বছরের এক শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃতরা হলেন- ট্রাকের সহযোগী মো. মেহেদী হাসান মুন্না (১৯), সিকিউরিটি গার্ড সাকিব (২১) এবং মো. হাসান তারেক (৪০)।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেন ডবলমুরিং জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. আরিফ হোসেন।
ধর্ষণের ঘটনাটি গত ৫ সেপ্টেম্বর । বুধবার (১৫ সেপ্টেম্বর) রাতে নগরের ডবলমুরিং থানায়  মামলা দায়েরের পর পুলিশ ঘটনাটি জানতে পারে।
 
মামলার এজাহার সূত্রে জানা যায়,  আগ্রাবাদে ভাবির সঙ্গে শিশুটি চিকিৎসকের কাছে যাচ্ছিল। পথে ফুটপাতে পথচারীদের প্রচণ্ড চাপের কারণে ভাবিকে হারিয়ে ফেলে সে।ট্রাকের সহযোগী মুন্না তাকে আগ্রাবাদ সিঅ্যান্ডএফ টাওয়ারের সামনে খুঁজে পায় এবং তাকে বাসস্থান খুঁজে পেতে সাহায্য করার আশ্বাস দেয়। পরে মেয়েটিকে কেীশলে সিএনজিতে করে সীতাকুণ্ড উপজেলার কালু শাহ মাজার এলাকার বাড়িতে নিয়ে যান।সেখানে তিনজন মিলে তাকে ধর্ষণ করে। পরে আবার ভিকটিমকে নগরে নামিয়ে দিয়ে যায় মুন্না।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা