21 C
আবহাওয়া
৯:৪২ পূর্বাহ্ণ - নভেম্বর ১২, ২০২৬
Bnanews24.com
Home » ২৪ ঘণ্টায় আরও ২০২ জন ডেঙ্গু আক্রান্ত

২৪ ঘণ্টায় আরও ২০২ জন ডেঙ্গু আক্রান্ত


বিএনএ, ঢাকা: গত ২৪ ঘণ্টায় আরও ২০২ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।তবে  এ সময় কেউ মারা যায়নি।। শনিবার (১৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শুক্রবার (১৫ আগস্ট) সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ৫৫ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৫ জন, চট্টগ্রাম বিভাগে ৩৮ জন, বরিশাল বিভাগে ৩৫ জন, খুলনা বিভাগে ১২ জন, ময়মনসিংহ বিভাগে ৫ জন ও রাজশাহী এবং সিলেট বিভাগে একজন করে রোগী ভর্তি হয়েছেন।

এডিস মশাবাহিত এ রোগটিতে আক্রান্ত হয়ে চলতি বছরে এখন পর্যন্ত ১০৪ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে ৬১ জন পুরুষ ও ৪৩ জন নারী।

বিএনএ/ওজি

 

Loading


শিরোনাম বিএনএ