18 C
আবহাওয়া
৮:৪৮ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » পাকিস্তানে জ্বালানি তেলের রেকর্ড দাম বৃদ্ধি

পাকিস্তানে জ্বালানি তেলের রেকর্ড দাম বৃদ্ধি

জ্বালানি

বিশ্ব ডেস্ক: পাকিস্তানে তত্ত্বাবধায়ক সরকার আসার পরে রেকর্ড পরিমাণ দাম বাড়ল ডিজেল ও পেট্রলের। দেশটিতে প্রতি লিটারে ২০ রুপি পর্যন্ত জ্বালানির দাম বাড়ানো হয়েছে। নতুন এই দাম বুধবার (১৬ আগস্ট) থেকে কার্যকর হবে।

দেশটির অর্থ বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বুধবার থেকে ১৭.৫০ রুপি বেড়ে পেট্রলের দাম হবে লিটারে ২৯০.৪৫ রুপি। হাই-স্পিড ডিজেলের দাম ২০ রুপি বেড়ে ২৯৩.৪০ রুপি হবে লিটারে। খবর- ডন

সোমবার শপথ নেওয়া তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার অনুমোদন দেওয়ার পরে গভীর রাতে অর্থ মন্ত্রণালয় বর্ধিত দাম ঘোষণা করে।

অর্থনৈতিক সংকটে ভোগা পাকিস্তানে গত দুই মাস মূল্যস্ফীতি কিছুটা স্থিতিশীল ছিল। জ্বালানির দাম বাড়ার প্রভাব মূল্যস্ফীতিতে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা