25 C
আবহাওয়া
৭:৪০ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » টঙ্গীতে ট্রেনে ডাকাতি : আরও ৪ জনকে গ্রেপ্তার

টঙ্গীতে ট্রেনে ডাকাতি : আরও ৪ জনকে গ্রেপ্তার


বিনএ, গাজীপুর : টঙ্গীর আউটার স্টেশনে কর্ণফুলী ট্রেনে ডাকাতির ঘটনায় আরও চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। মঙ্গলবার রাতে ডাকাতির তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে পুলিশের ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন।

আনোয়ার হোসেন বলেন, গত বৃহস্পতিবার (১০ আগস্ট) রাত ১০টার দিকে টঙ্গী স্টেশনের আউটারে ঢাকামুখী কর্ণফুলী ট্রেনে ডাকাতির ঘটনায় আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গাজীপুরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়ে।

গ্রেপ্তাররা হলেন মো. রুবেল (২৯), মো. রবিন (২৪), মো. মাসুদ (২৫) ও সাগর (২৪)। এদের মধ্যে সাগর ছাড়া বাকি তিনজন ঘটনায় জড়িত থাকার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

রেলওয়ের ঢাকা জেলার পুলিশ সুপার আরও জানান, রুবেল, রবিন ও মাসুদের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, মাদকসহ একাধিক মামলা রয়েছে। এরা টঙ্গী এলাকায় দুর্ধর্ষ ছিনতাইকারী হিসেবে পরিচিত। এই ঘটনায় জড়িত ডাকাত দলের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে বিশেষ অভিযান চলমান রয়েছে বলে জানান রেলওয়ে পুলিশের এ কর্মকর্তা।

উল্লেখ এই ঘটনায় এখন পর্যন্ত রেলওয়ে পুলিশ একাধিক অভিযান চালিয়ে ১৩ ডাকাতকে গ্রেপ্তার করেছে।

বিএনএনিউজ/এইচ.এম।

 

 

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের