29 C
আবহাওয়া
৩:৫৩ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৬
Bnanews24.com
Home » চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু

চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু


বিএনএ,ঢাকা : রাজধানীর ভাষানটেকে একটি পরিত্যক্ত ভবনে রড চুরি করতে গিয়ে নিচে পড়ে তোফাজ্জল হোসেন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ আগস্ট) ভোরে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। তোফাজ্জল কিশোরগঞ্জ তাড়াইল উপজেলার পূর্ব ঝাউয়ার গ্রামের কেতাব আলীর ছেলে।

মৃতের মামা হাদিসুর রহমান জানান, কিছুই করত না তোফাজ্জল। ভবঘরে প্রকৃতির এবং মাদকাসক্ত ছিল।এছাড়া চুরিও করতো। ভোরে পুলিশ তাকে ফোন দিয়ে জানান ভবন থেকে পড়ে গেছেন তোফাজ্জল। পরে ভাষানটেক বিআরপি এলাকার রাস্তা থেকে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসি।

ভাষানটেক থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস ব্যাপারী জানান, ভাষানটেক বিআরপি এলাকার বিল্ডিং থেকে নিচে পড়ে মারা যায় তোফাজ্জল। ধারণা করা হচ্ছে, ওই ভবনের রড বা অন্য কিছু চুরি করতে উঠেছিল। সেখান থেকেই নিচে পড়ে যায়। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রাম বোর্ডের ফল জালিয়াতির মামলার তদন্তভার যাচ্ছে সিআইডিতে, ধরা পড়বে কি ‘সর্ষের ভূত’? রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত ছাগলনাইয়া ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা ও ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সীমান্তের ওপার থেকে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার শেখ হাসিনাকে যে বিমানে নিয়ে গিয়েছিল, সেই বিমানেই ফেরাতে হবে!! ছাগলনাইয়ায় আমেনা বেগমকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় ধরনের বিভ্রাট