20 C
আবহাওয়া
৬:৪৬ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » কেরানীগঞ্জে কারাগারে হাজতির মৃত্যু

কেরানীগঞ্জে কারাগারে হাজতির মৃত্যু

ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

বিএনএ, ঢাকা : ঢাকা ( কেরানীগঞ্জ) কেন্দ্রীয় কারাগারে হারুন-অর-রশীদ (২৭) নামে এক হাজতি ঢামেক হাসপাতালে মারা গেছেন। সোমবার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টায় হারুন অসুস্থ হয়ে পড়ে। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে কারারক্ষীরা অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ  হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কারারক্ষী রুবেল মিয়া জানান , হাজতি হারুন হঠাৎ কারাগারে অসুস্থ হয়ে পড়েন। পরে আমরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে তিনি কোন মামলায় হাজতে ছিলেন সে বিষয়ে কোনো কিছু জানিনা।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া  বলেন, কারাগার থেকে এক হাজতিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসে কারারক্ষীরা। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বিএনএনিউজ/আজিজুল/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা