18 C
আবহাওয়া
৯:৫৭ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » আবারও বিয়ে করছেন ন্যান্সি

আবারও বিয়ে করছেন ন্যান্সি

আবারও ন্যান্সি বিয়ে করছেন

বিএনএ, ঢাকা : জনপ্রিয় গায়িকা নাজমুন মুনিরা ন্যান্সি আবারও বিয়ে করছেন এমন সংবাদ দেশের কয়েকটি গণমাধ্যমে প্রকাশ পেয়েছে। তিনি তার দ্বিতীয় স্বামীর সঙ্গে আর থাকছেন না এমন তথ্য আগেই জানিয়েছিলেন এই গায়িকা। তবে তিনি আলাদা থাকলেও তার দ্বিতীয় স্বামীর সঙ্গে ভালো বন্ধুত্ব রয়েছে বলে জানান।

এদিকে, এই গায়িকা আবার কাকে বিয়ে করতে চলেছেন এমন প্রশ্ন দেখা দেয় তার ভক্তদের মাঝে। অবশেষে হবু স্বামীর ছবি প্রকাশ করলেন ন্যান্সি, এই সঙ্গে হবু স্বামীর কিছু পরিচয় দিলেন তিনি।এ মাসেই ঘোষণা দিয়েছিলেন নতুন করে জীবন সাজাতে চান তিনি। জুলাই মাসের কোনো একদিন বিয়ের পিঁড়িতে বসবেন।

তবে স্বামী কে, কী করেন—কিছুই তখন জানাননি গায়িকা। অবশেষে ১৩ আগস্ট নিজের ফেসবুক পেজে হবু স্বামীর ছবি প্রকাশ করেছেন ন্যান্সি। মেহেদি দেশের অন্যতম অডিও ও ইউটিউব চ্যানেল অনুপম মিউজিকের সিইও। তবে পুরো নাম কি বা পরিচয় কিভাবে সেসব এখন জানাতে চাননি।

ন্যান্সি বলেন, ‘আমি বারবার সাইবার বু’লিংয়ের শি”কা”র হই। এখন কোনো কিছু জানাতেই ভয় লাগে। বাজে বাজে মন্তব্য এমনকি ট্রলের শিকারও হতে হয়। জুলাই মাসে বিয়ে করব এটা চূড়ান্ত। তবে সঠিক তারিখ এখনো নির্বাচন করতে পারিনি। সত্যি বলতে, নির্বাচন হলেও জানাব না। বিয়ের দিন শুধু কাছের মানুষদের বলব। তাঁরাই এসে শুভ কামনা জানাবেন।

এই জনপ্রিয় গায়িকার প্রথম ঘরে এক মেয়ে সন্তান রয়েছে। এরপর দ্বিতীয় ঘরেও এক সন্তান রয়েছে। আর এবার তিনি তৃতীয় বিয়ে করতে যাচ্ছেন। আর তিনি তার তৃতীয় বিয়ের সংবাদ শুধুমাত্র তার কাছের লোকদের জানাবেন বলে জানান। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো তথ্য দিলেই তাকে নিয়ে নানা রকম আলোচনা হয়।

বিএনএনিউজ২৪/রিপন,আমিন

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা