23 C
আবহাওয়া
১১:৩২ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বাবা-ছেলের মৃত্যু

সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বাবা-ছেলের মৃত্যু

সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বাবা-ছেলের মৃত্যু

বিএনএ, যশোর: যশোরের চৌগাছায় সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে প্রাণ হারাল বাবা ছেলে। নিহতরা হলেন— চৌগাছা উপজেলার দক্ষিণ কয়ারপাড়া গ্রামে মধু দাস (৪৬) ও তার ছেলে সাগর দাস (২৫)।সোমবার সকালে চৌগাছার সিংহঝুলি গ্রামের হাদিউজ্জামানের বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করার সময় এ ঘটনা ঘটে।

যশোর পুলিশের মুখপাত্র রূপন কুমার সরকার জানান, সকালে সিংহঝুলি গ্রামের হাদিউজ্জামানের বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করছিলেন মধু দাস ও তার ছেলে সাগর দাস। এ সময় অসর্তকতাবশত মধু দাস ট্যাংকের ভেতর পড়ে যায়। বাবাকে বাচাঁনোর জন্য ছেলে সাগর সেপটিক ট্যাংকে নামে।পরে সাগর দাসও ভেতর থেকে না ওঠায় স্থানীয় লোকজন যশোর ফায়ার সার্ভিসকে সংবাদ দেয়। যশোর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে বাবা ও ছেলের মৃতদেহ সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করে।

এ ব্যাপারে অপমৃত্যু মামলার রুজু প্রক্রিয়াধীন আছে।
বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা