বিএনএ, বিশ্বডেস্ক: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে হারের পর ইংল্যান্ডের মিডফিল্ডার জুড বেলিংহাম প্রতিপক্ষের খেলোয়াড় বারকোর মাথায় চড় মেরে বিতর্কে জড়িয়েছেন । এই খেলায় বেলিংহামকে নিজের স্বাভাবিক ছন্দে দেখা যায়নি ।
আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের শেষ দিকে লিওনেল মেসির তৈরি করা এনজো ফার্নান্দেজ ও লাউতারো মার্তিনেজের দুটি গোলের সুবাদে ঘুরে দাঁড়িয়ে জয় নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়নরা।
শেষ বাঁশি বাজার পর মাঠে একা দাঁড়িয়েছিলেন বেলিংহাম। এ সময় আর্জেন্টিনার খেলোয়াড় বারকো তাকে সান্ত্বনা দেন। পরে বারকো সতীর্থদের সঙ্গে জয় উদযাপনে যোগ দেওয়ার আগে বেলিংহামের উদ্দেশ্যে কিছু বলেন বলে দেখা যায়।
এরপরই ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান বেলিংহাম। চলতি বিশ্বকাপে ছয় গোল করা বেলিংহাম বারকোর মাথায় চড় মারেন। জবাবে বারকো তাকে ধাক্কা দেন। পরে দুই দলের অন্য খেলোয়াড়রা এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করেন।
বিএনএ/শাম্মী
![]()

