28 C
আবহাওয়া
২:৫০ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » কোটা সংস্কার আন্দোলন: সারাদেশে বিক্ষোভ মিছিল আজ

কোটা সংস্কার আন্দোলন: সারাদেশে বিক্ষোভ মিছিল আজ

quota

বিএনএ ডেস্ক: কোটা সংস্কার দাবিতে মঙ্গলবার (১৬ জুলাই) সারাদেশে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম গতকাল সোমবার কার্জন হলের সামনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

নাহিদ ইসলাম বলেন, পরিকল্পিতভাবে বহিরাগতদের এনে আমাদের ওপর হামলা চালানো হয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রক্টর থাকতে বহিরাগতরা কিভাবে হামলা করে? সরকার সহিংসভাবে এই আন্দোলনকে দমন করতে চাইছে। প্রধানমন্ত্রীর বক্তব্য আমরা তীব্র নিন্দা জানাই। সারাদেশের মানুষকে নেমে আসার আহ্বান জানান।

হামলা ও প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার ও একদফা দাবিতে সারাদেশে মঙ্গলবার বিকেল তিনটায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। পরবর্তীতে সারাদেশে অবরোধ কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান সমন্বয়ক নাহিদ ইসলাম।

আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ বলেন, ‘সারাদেশে মর্মান্তিকভাবে আমাদের ওপর হামলা চালানো হলো। এই ঘটনার তার তীব্র নিন্দা জানাই। ভিসি এবং প্রক্টর আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন।’

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি