24 C
আবহাওয়া
১:১৩ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে ২ পরিবর্তন

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে ২ পরিবর্তন

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে ২ পরিবর্তন

বিএনএ স্পোর্টস ডেস্ক: সিরিজ নিশ্চিত করার মিশনে মাঠে নেমে গেছে টাইগাররা। প্রথমবারের মতো আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। সেই সাথে টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ জয়ের দ্বারপ্রান্তেও স্বাগতিকরা। তবে সমীকরণ একটাই, জিততে হবে।

এমন সব সমীকরণের ম্যাচে টসে জিতেছে বাংলাদেশ। টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন সাকিব আল হাসান। সন্ধ্যা ৬টায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।

আজকের ম্যাচে দু’টি পরিবর্তন। ইনজুরির কারণে একাদশে নেই রনি তালুকদার। আর শরিফুলের বদলে খেলবেন হাসান মাহমুদ। দুই পরিবর্তন হলেও আগের ম্যাচের মতোই একাদশে আছেন ৩ পেসার ও ২ স্পিনার।

বাংলাদেশ একাদশ
লিটন দাস, আফিফ হোসেন, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান (অধিনায়ক), শামীম হোসেন পাটোয়ারি, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

আফগানিস্তান একাদশ
রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, হযরতউল্লাহ জাজাই, মোহাম্মদ নবী, নাজিবউল্লাহ জাদরান, সেদিকুল্লাহ অটল, করিম জানাত, রাশিদ খান (অধিনায়ক),আজমতউল্লাহ ওমরজাই, ফজলহক ফারুকী ও মুজিব-উর রহমান।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়!