18 C
আবহাওয়া
১০:২০ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » মা হলেন টেনিস তারকা শারাপোভা

মা হলেন টেনিস তারকা শারাপোভা


বিএনএ, স্পোর্টস ডেস্ক : প্রথমবারের মতো মা হলেন রাশিয়ান টেনিস তারকা মারিয়া শারাপোভা। তাদের সংসারে পা রাখল নতুন অতিথি। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে নবজাতকের ছবি প্রকাশ করে এই খবর জানিয়েছেন স্বয়ং রাশিয়ান টেনিস সুন্দরী।

প্রেমিক আলেকজান্ডার গিলকেস এবং পুত্রসন্তানের সঙ্গে ছবি পোস্ট দেন তিনি। সেই ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট হতেই মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে।

ছোট্ট ছেলের নাম থিয়োডর দিলেন ‘মাশা’। ইনস্টাগ্রামে ছবিতে লিখেছেন, ‘আমাদের ছোট্ট পরিবারে সবচেয়ে সুন্দর, কঠিন এবং অমূল্য উপহার পেলাম।’ চলতি বছরের এপ্রিল মাসেই মা হওয়ার খবর দিয়েছিলেন টেনিস দুনিয়ার গ্ল্যামারগার্ল।

প্রসঙ্গত ত এপ্রিলেই নিজের ৩৫তম জন্মদিনে মা হতে যাওয়ার সুখবরটি দিয়েছিলেন শারাপোভা। প্রায় তিন মাস পর অবশেষে তার কোল আলো করে আগমন হল নতুন অতিথি।

আন্তর্জাতিক ক্যারিয়ারে পাঁচটি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন তিনি। ২০০৪ সালে মাত্র ১৭ বছর বয়সে উইম্বলডন জেতেন তিনি। এর পর ২০০৬ সালে যুক্তরাষ্ট্র ওপেন, ২০০৮ সালে অস্ট্রেলিয়ান ওপেন, ২০১২ ও ২০১৪ সালে ফরাসি ওপেনে নিজের নাম লিখিয়েছিলেন শারাপোভা।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা