18 C
আবহাওয়া
৯:৩২ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে প্রবর্তক সংঘের হোস্টেল থেকে এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার

চট্টগ্রামে প্রবর্তক সংঘের হোস্টেল থেকে এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে সোনিয়া দাশ (১৮) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।  শুক্রবার (১৬ জুলাই) ভোর ৪টার দিকে পাঁচলাইশ থানাধীন প্রবর্তক সংঘের আবাসিক হোস্টেলের পঞ্চম তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রবর্তক উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী সোনিয়া  সাতকানিয়ার আমিলাইষ এলাকার লালু দাশের মেয়ে।

পাঁচলাইশ থানার এসআই আব্দুল মান্নান বলেন, প্রবর্তক সংঘ আবাসিক হোস্টেল থেকে ভোর ৪টার দিকে থানায় খবর দেয়া হলে ঘটনাস্থলে গিয়ে ৫ম তলার পড়ার কক্ষে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ  ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, মোবাইল ফোন ব্যবহারে বাধার ক্ষোভ থেকে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। প্রবর্তক সংঘের আবাসিক হোস্টেলে মোবাইল ফোন ব্যবহার নিষেধ। গত এপ্রিল মাসে সোনিয়ার কাছ থেকে প্রবর্তক কর্তৃপক্ষ ফোনটি নিয়ে নেয়। এরপর মোবাইল ব্যবহার নিয়ে পরিবারের সঙ্গে তার কথা কাটাকাটিও হয়। সেই ক্ষোভ থেকে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বিএনএনিউজ২৪/আমিন

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা