32 C
আবহাওয়া
৪:৫৮ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে ইসরায়েলের বোমা হামলা

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে ইসরায়েলের বোমা হামলা


বিএনএ, বিশ্বডেস্ক : ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার সময় উপস্থাপককে স্টুডিও থেকে সরে যেতে বাধ্য হওয়ায় রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচার বিঘ্নিত হয়।

উপস্থাপক সাহার ইমামি দেশটির রাষ্ট্রীয় টিভি উপস্থাপকদের একজন।

হামলার কয়েক মুহূর্ত আগে ইমামি বলছিলেন, ‘শোনো, তোমরা যা শুনতে পাচ্ছ তা আক্রমণকারীর শব্দ। সত্যকে আক্রমণকারী আগ্রাসীর শব্দ শুনতে পাচ্ছেন।

রাষ্ট্রীয় টেলিভিশনে সংক্ষেপে প্রচারিত ঘোষণায় বলা হয়েছে, রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বর্তমানে ইসরাইলি হামলার লক্ষ্যবস্তু। হামলার বিস্তারিত বা ক্ষয়ক্ষতির তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

ইরানের অভ্যন্তরে বিদেশি চ্যানেল নিষিদ্ধ থাকায় এই টিভি চ্যানেলটি দেশের অভ্যন্তরে সবচেয়ে বেশি দেখা হয়। “সুতরাং লোকেরা বিদেশী মিডিয়া এবং চ্যানেলগুলিতে অ্যাক্সেস করতে স্যাটেলাইট ডিশ ব্যবহার করে এবং এটি বেশিরভাগ সময় খুব কঠিন, তাই এটি সাধারণ জনগণের কাছে সবচেয়ে অ্যাক্সেসযোগ্য।

এ হামলার কিছুক্ষণ আগে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিও ‘অদৃশ্য হতে যাচ্ছে’ বলে হুমকি দিয়েছিলেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ।

কাৎজের বিবৃতির বরাত দিয়ে এএফপির খবরে বলা হয়, ইরানের প্রচারণা ও উসকানির মেগাফোন ‘অদৃশ্য হতে যাচ্ছে’।

এর আগে ইরানের পশ্চিমাঞ্চলীয় শহর কেরমানশাহের একটি হাসপাতালে হামলা চালিয়েছে ইসরাইল। হামলায় হাসপাতালটির একাংশের ছাদ ধসে পড়েছে। এতে কয়েকজন রোগী আহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত