33 C
আবহাওয়া
৩:৫৬ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » আনোয়ারায় অর্থ প্রতিমন্ত্রীর ঈদ উপহার বিতরণ 

আনোয়ারায় অর্থ প্রতিমন্ত্রীর ঈদ উপহার বিতরণ 


বিএনএ, চট্টগ্রাম: বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির অর্থ ও পরিকল্পনা সম্পাদক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থপ্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এমপির পক্ষ থেকে আনোয়ারায় ঈদুল আযহা উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (১৫ জুন) সকালে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীদের হাতে এসব খাদ্য সামগ্রী তুলে দেন অর্থ- প্রতিমন্ত্রী।

এসময় আনোয়ারা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান কাজী মুজাম্মেল হক, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান এম এ মান্নান মান্না, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট চুমকি চৌধুরী, আবুল বশর, ইয়াছিন হিরো, নাজিম উদ্দিন চেয়ারম্যান, মাঈন উদ্দিন খান পিন্টু, নাজিম উদ্দীন সুজন, মোহাম্মদ আলী, ওহিদুল আলম, আজিজুল হক, আহকাম ইবনে জামিল মিশন তৌহিদুল ইসলাম মেম্বারসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিএনএনিউজ/নাবিদ/এইচ.এম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’