26 C
আবহাওয়া
৬:৫৩ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » মিরসরাইয়ে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেপ্তার

মিরসরাইয়ে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেপ্তার


বিএনএ, মিরসরাই : ডাকাতি প্রস্তুতি কালে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করেছে মিরসরাই থানা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩ টার সময় মিরসরাই ইকোনমিক জোনের রাস্তার মুখ থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো চট্টগ্রামের সীতাকুণ্ড থানার ভাটিয়ারী ইউনিয়নের জাহানাবদ এলাকার মৃত বজল আহম্মদের পুত্র মো. জাহাঙ্গীর প্রকাশ দিদার (৪৭), ভূজপুর থানার নারায়নহাট ইউনিয়নের চাঁনপুর এলাকার মৃত আব্দুল আজিজের পুত্র আবুল কালাম (৪৫), সীতাকুণ্ড থানার সোনাইছড়ি ইউনিয়নের কদমরসুল এলাকার মৃত সালেহ আহম্মদ মিস্ত্রির পুত্র আলা উদ্দিন প্রকাশ মুন্সি (৩২), নোয়াখালী জেলার সুবর্ণচর থানার পরিষ্কার বাজার এলাকার মোঃ মনিরের পুত্র মোঃ রিয়াজ (২৪), পিরোজপুর জেলার কাউখালী থানার হোগলা বেতকা এলাকার মোঃ বাবুলের পুত্র মোঃ জসিম (২৮) ও চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার স্কুলের ভিটা এলাকার মোঃ আলমের পুত্র মোঃ রনি (১৯)।

এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। ডাকাতির প্রস্তুতি কাজে ব্যবহৃত ১টি প্রাইভেট কার (চট্ট মেট্রো-গ১১-৫৭৪৮) জব্দ করা হয়।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কবির হোসেন বলেন,  গোপন খবর পেয়ে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩ টায় মায়ানী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সৈদালী এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরের ইকোনমিক জোনের রাস্তার মুখে পুলিশ অবস্থান নেয়। এসময় ডাকাতির প্রস্তুতিকালে হাতে নাতে ৬ ডাকাতকে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে আটক করা হয়। ২ ডাকাত পালিয়ে যায়। তাদের ধরতে অভিযান চলছে।

তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে চট্টগ্রামের আকবরশাহ এলাকা থেকে জোরারগঞ্জ থানা সহ বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছে।

বিএনএনিউজ/ আশরাফ উদ্দিন/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের